ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

পুতিনকে যুদ্ধাপরাধী বলে নিন্দা প্রস্তাব মার্কিন সিনেটে পাস

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ, ২০২২,  10:37 AM

news image

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে নিন্দা জানাতে আনা প্রস্তাবে সর্বসম্মতি জানিয়েছেন মার্কিন সিনেটের সদস্যেরা। খবর বিবিসির। বিরল আন্তঃদলীয় ভোটাভুটিতে সিনেট সদস্যেরা পুতিনের ইউক্রেন আক্রমণের বিষয়টি তদন্তের জন্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন। ভোটের আগে গতকাল মঙ্গলবার ডেমোক্রেটিক সিনেট নেতা চাক শুমার বক্তৃতা দেন। তিনি বলেন, ইউক্রেনে ‘নৃশংসতার’ জন্য পুতিনকে জবাবদিহির আওতায় আনতে হবে। বিলটির উদ্যোক্তা রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে বলেছেন, ‘আমার পরবর্তী পদক্ষেপ হলো—আমাদের ব্রিটিশ মিত্রসহ সঙ্গে কাজ করা। আশা করি, অন্যরাও এর সঙ্গে যুক্ত হবে। আমরা একটি ইন্টেল সেল তৈরিতে কাজ করব, যা যুদ্ধাপরাধে যুক্ত রুশ সামরিক ইউনিটগুল এবং তাদের কমান্ডারদের নাম প্রকাশ শুরু করবে।’‘নাম প্রকাশ ও লজ্জা দেওয়ার ক্যাম্পেইন শুরুর প্রক্রিয়া চলছে’ বলেও জানান লিন্ডসে গ্রাহাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম