ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

পুড়ে ছাই বঙ্গবন্ধু ভবন: ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৪,  11:26 AM

news image

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪টি অগ্নিদগ্ধ লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের পূর্ব দিকের ৩ নম্বর বাড়িতে লাশগুলোর সন্ধান মেলে। সকাল পৌনে ৮টার দিকে লাশগুলো বের করেন উপস্থিত কয়েক জন। যে বাড়িতে লাশগুলো পাওয়া গেছে তার একটি ভবনে সংগীতশিল্পী রাহুল আনন্দ থাকেন। গতকাল সোমবার বঙ্গবন্ধুর বাসভবন তথা স্মৃতি জাদুঘরসহ আশপাশের ৫টি বাড়িতে আগুন দেওয়া হয়। এর চারটি বাড়িই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আওয়ামী লীগের কাজে ব্যবহার হয়ে আসছিল। এ ছাড়া ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিও। এখানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিদেশ থেকে আগত রাষ্ট্রীয় অতিথিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেন। এ ছাড়া ৩২-এর সান্তুর রেস্টুরেন্টেও আগুন দেওয়া হয়েছে। এদিকে, ৩২ নম্বরে উৎসুক জনতার ভিড় রয়েছে। অনেকেই নানা কিছু নিয়ে যাচ্ছেন। নেওয়ার মতো তেমন কিছু অবশিষ্ট না থাকায় অধিকাংশের হাতে বই দেখা গেছে।  ৩২ এর বাড়িগুলো ঘুরে দেখা যায় আগুনের ক্ষত। বঙ্গবন্ধুর বাসভবনের প্রতিটি কক্ষে চালানো হয়েছে ভাঙচুর, দেওয়া হয়েছে আগুন। অন্যান্য বাড়িগুলোতেও আগুন দেওয়া ছাড়াও ভাঙচুর করা হয়েছে।  লাশ উদ্ধারকারীরা জানান, প্রথমে তারা তিনটি লাশ দেখতে পান। পরে আরও একটি লাশের দেখা মেলে। দুটি লাশ এতটাই পুড়েছে যে চেনা যাচ্ছে না।  তাদের ধারণা, আগুন দিতে কিংবা লুট করতে নিহতরা এখানে ঢুকেছিলেন। এটি রান্নাঘর হওয়ায় হয়তো গ্যাস বিস্ফোরণে তারা মারা গেছেন। এদিকে, সকাল সাড়ে ৮টা পর্যন্ত এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি। সূত্র : আমাদের সময় 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম