ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

পি কে হালদারকে ফেরাতে ইন্টারপোলে দুদকের চিঠি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২২,  2:02 PM

news image

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কয়েক হাজার কোটি টাকার আর্থিক প্রতারণা ও আত্মসাৎ ঘটনার হোতা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে ফেরাতে ইন্টারপোলে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়েও। এছাড়া বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও (বিএফআইইউ) চিঠি পাঠিয়েছে দুদক। ইন্টারপোলের ঢাকার ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ডেস্কের মাধ্যমে বুধবার (১৮ মে) ভারতের নয়াদিল্লির এনসিবি ডেস্কে চিঠিটি পাঠানো হয়। চিঠিতে পি কে হালদারকে আইন অনুযায়ী দ্রুত দেশের কাছে হস্তান্তর করার অনুরোধ জানানো হয়েছে। পি কে হালদারকে ফেরত আনতে সহায়তা চেয়ে বুধবার স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়েও চিঠি পাঠিয়েছে দুদক। ভারতে পাচার করা সম্পদের খোঁজ করে তথ্য সরবরাহ করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও (বিএফআইইউ) চিঠি পাঠানো হয়েছে। এর আগে পি কে হালদারকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত ২০২০ সালের ৮ জানুয়ারি ইন্টারপোলে প্রথম চিঠি পাঠায় দুদক। ওই চিঠির পরিপ্রেক্ষিতে গত বছরের ১০ জানুয়ারি ইন্টারপোল পি কে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল। এরপর ১৪ মে পি কে হালদারকে ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেপ্তারের পরদিন ১৫ মে ইন্টারপোলের ঢাকা ডেস্ক থেকে নয়াদিল্লি ডেস্কে আরও একটি চিঠি পাঠানো হয়। বিদ্যমান পরিস্থিতিতে দুদক বুধবার ইন্টারপোলের কাছে আরও একটি চিঠি পাঠালো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম