ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী

#

১৪ ফেব্রুয়ারি, ২০২৬,  1:53 PM

news image

​নেছারাবাদ প্রতিনিধি: পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভাণ্ডারিয়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আহাম্মেদ সোহেল মনজুর সুমন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী শামীম বিন সাঈদীকে ৯,২৪০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনের ১৬৬টি কেন্দ্রে মোট ৪,০৯,২৮৮ জন ভোটারের মধ্যে বিএনপি প্রার্থী সুমন (ধানের শীষ) পেয়েছেন ১,০৪,৪১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম বিন সাঈদী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৫,১৭৩ ভোট। ​উপজেলাওয়ারী ফলাফলে দেখা যায়, কাউখালী ও ভাণ্ডারিয়া উপজেলায় জামায়াত প্রার্থী এগিয়ে থাকলেও নেছারাবাদ উপজেলায় বড় ব্যবধানে জয় পান বিএনপির প্রার্থী। নেছারাবাদে সুমন পেয়েছেন ৬৯,৫০০ ভোট, আর সাঈদী পেয়েছেন ৩৭,১৬৩ ভোট। মূলত নেছারাবাদ উপজেলার ৩২,৩৩৭ ভোটের বিশাল ব্যবধানই সুমনের জয় নিশ্চিত করে। বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সোহেল মনজুর সুমন বলেন, "এই বিজয় পিরোজপুর-২ আসনের সর্বস্তরের মানুষের। দীর্ঘ এক দশক পর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। আমি এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করব।" সাধারণ ভোটাররা জানান, দীর্ঘ সময় পর একটি প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা আনন্দিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম