ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পিরোজপুরে বিয়েতে যাওয়ার পথে বাসচাপায় নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মার্চ, ২০২৩,  9:55 PM

news image

নসিমনে করে বাগেরহাট থেকে বরগুনার পাথরঘাটায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। ওই নসিমনে ছিলেন ২২ জন যাত্রী। কিন্তু যাওয়া হলো না বিয়েতে। সড়কেই তাদের সব কেড়ে নিল এক ঘাতক বাস। শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান। তিনি জানান, নিহতরা বিয়েতে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে নসিমনটি সদর উপজেলার শংকরপাশা সড়কে পৌঁছলে মঠবাড়িয়া থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে এসে নসিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যুর হয়। হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (২০), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (২০) ও কচুয়া উপজেলার মো. বাদশা (১৮)। গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, চরজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। একজন সুস্থ রয়েছেন, দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় পাঠানো হয়েছে। একজন এখানে নিয়ে আসার পর মারা গেছেন। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খুলনা পাঠিয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম