ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পিরোজপুরে বিএনপির ৩৮০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুলাই, ২০২৩,  2:17 PM

news image

পিরোজপুরে পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপরে হামলার ঘটনায় বিএনপির ৩৮০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ জুলাই) পিরোজপুর সদর থানার ওসি আবির মোহাম্মদ হাসান। মঙ্গলবার রাতে পিরোজপুর সদর থানার এসআই মাকসুদুর রহমান বাদী হয়ে মামলা করেন। পুলিশ জানায়, মঙ্গলবার শহরের সার্কিট হাউজ সড়কে বিএনপির পদযাত্রা চলাকালীন সময়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। এ সময় পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। পরে তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ওসি আবির মোহাম্মদ হাসান জানান, মামলায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জন বিএনপিকে নেতাকর্মীকে আসামি করা হয়। পরে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম