ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পিরোজপুরে বাসচাপায় নিহত বেড়ে ৫

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মার্চ, ২০২৩,  10:20 AM

news image

পিরোজপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নসিমনে যাত্রীবাহী বাসের চাপায় গুরুতর আহত আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা হলেন- শাহিন মোল্লা (১৮) ও সাব্বির (২০)। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ালো। শুক্রবার দিনগত রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমজাতুল হক। তিনি জানিয়েছেন, শাহিন মোল্লাকে জরুরি বিভাগেই মৃত ঘোষণা করা হয়। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান। এর আগে এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। তারা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৮) ও কচুয়া উপজেলার মো. বাদশা (১৮)। এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শংকরপাশা গ্রামে পিরোজপুর-চরখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাদশা ও শাহীন মারা যান। হাসপাতালে নেওয়ার পর ইয়াসিনের মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম