ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পিরোজপুরে বসতঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি, ২০২৩,  10:43 AM

news image

পিরোজপুরে বসতঘরে লাগা আগুনে পুড়ে সোহেল হাওলাদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সোহেল পেশায় একজন মাছ ব্যবসায়ী। সোমবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকায় এই ঘটনা ঘটে। সোহেল হাওলাদার ওই এলাকার নজরুল ইসলাম হাওলাদারের পুত্র। মৃতের বড় ভাই নাসির উদ্দিন জানান, ভোরের দিকে সোহেলের স্ত্রী চিৎকার দিলে পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। তবে ঘরের ভিতরে ঘুম থাকা সোহেলকে উদ্ধার করা যায়নি। পরে ফায়ার সার্ভিসের লোকরা আগুন নিভালে ঘরের ভিতর থেকে মৃত অবস্থায় সোহেলকে উদ্ধার করা হয়। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুর রশিদ হক জানান, আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘুমন্ত অবস্থায় ঘরের ভিতরে থাকা একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম