ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ

পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  11:01 AM

news image

পিরোজপুর শহরতলীর নামাজপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ফয়সাল আকন (৩২) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করে। আহত ফয়সালের পিতা মোফাজ্জেল আকন জানান, রাত নয়টার দিকে ফয়সাল বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনে যায়। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা কয়েকজন ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ফয়সালকে মারাত্মক জখম করে। পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরিফ হোসেন জানান, ফয়সাল আকনের শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম আছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাকে খুলনায় রেফার্ড করা হয়েছে। এদিকে, ফয়সাল আকনের উপর হামলার প্রতিবাদে রাতেই শহরে বিক্ষোভ করেছে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের অনুসারীরা। বিক্ষোভ মিছিল থেকে ফয়সাল আকনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। আহত ফয়সাল আকন সংসদ সদস্য রেজাউল করিমের অনুসারী। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর থেকে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম