ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

পিরোজপুরে গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২১,  12:11 PM

news image

পিরোজপুর সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবলীগ নেতা ফয়সাল মাহবুব শুভ (৩২) মারা গেছেন। রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। নিহত ফয়সাল মাহবুব শুভ জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের গোয়ালতা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মো. হানিফ হোসেনের ছেলে। তিনি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

খোঁজ নিয়ে জানা যায়, ৭ নভেম্বর রাতে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়িস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফাজ্জেল হোসেন স্বপন ও বিদ্রোহী প্রার্থী মাও. নাছির উদ্দিন মাতুব্বরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ আটজন গুরুতর আহত হন। তাদের মধ্যে যুবলীগ নেতা ফয়সাল মাহাবুব শুভকে উন্নত চিকিৎসার জন্য ওই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরদিন ৮ নভেম্বর দুপুরে শুভকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ নভেম্বর) রাতে মারা যান শুভ। নির্বাচনী সহিংসতায় গুলি ছোড়ার ঘটনার পর পরই অভিযুক্ত নাছির উদ্দিন মাতুব্বরকে আটক করে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয় তাকে। এর পর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদকের পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান বলেন, সোমবার দিনগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়েছে। নির্বাচনী সহিংসতায় দায়ের হওয়া মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম