ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পিপলস লিজিংয়ের ৩৫০ জন ঋণ খেলাপিকে হাইকোর্টে তলব

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২২,  7:50 PM

news image

পিপলস লিজিংয়ের ৩৫০ জন ঋণখেলাপিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২ আগস্ট তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে। একইসঙ্গে এই সময়ের পিপলস লিজিংয়ের আদালত কর্তৃক বোর্ডের সঙ্গে ঋণখেলাপিদের বৈঠক করে আমানতকারীদের দেনা পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দিয়েছেন। বুধবার (১৩ জুলাই) সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পিপলস লিজিং পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলা ও দায়রা জজ (অব.) হাসান শাহেদ ফেরদৌস।

এর আগে গত ১ জুন পিপলস লিজিংয়ে হাইকোর্টের নিয়োগ করা বোর্ড চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। গত বছরের ২৮ জুন পি কে হালদার কাণ্ডে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পরিচালনার জন্য ১০ সদস্যর বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন হাইকোর্ট। বোর্ডের সদস্য হিসেবে সাবেক সচিব আনোয়ারুল ইসলাম শিকদার, জেলা ও দায়রা জজ (অব.) হাসান শাহেদ ফেরদৌস, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী, ব্রিগেডিয়ার (অব.) কাজী তাওফিকুল ইসলাম, এফসিএ নুর-ই খোদা আব্দুল মবিন ও মাওলা মোহাম্মাদ, প্রতিষ্ঠানটির সঞ্চয়কারীদের প্রতিনিধি ডা. নাশিদ কামাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. নুরুল কবির এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জালালুদ্দিনকে  রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম