ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

পিপলস ফর দ্যা ইথিক্যাল ট্রিটমেন্টের ‘অ্যাওয়ার্ড’ পেলেন আলিয়া

#

বিনোদন ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২১,  5:07 PM

news image

কুকুর-বিড়ালের জন্য ভালোবাসার কারণে  ‘অ্যাওয়ার্ড’ পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। পেটা মূলত প্রাণি অধিকার আদায়ের উদ্দেশ্যে আন্দোলনকারী একটি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতি বছর প্রাণিদের জন্য সচেতন তারকাদের সম্মান জানিয়ে থাকে পেটা।

এবছর ‘পার্সন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ পেলেন আলিয়া। বিড়াল, কুকুর এবং পশুবান্ধব ফ্যাশনকে সমর্থন করার জন্য এই সম্মান পেলেন আলিয়া। বিড়াল এবং কুকুরদের জন্য প্রাণি সুরক্ষা আইনের পক্ষে প্রায়ই কথা বলেন তিনি। কাছের মানুষ ও ভক্তদের এ ব্যাপারে কথা বলতে উৎসাহ দেন। পেটা’য় ইন্ডিয়ার সেলিব্রেটি এবং পাবলিক রিলেশনের ডিরেক্টর শচীন বাঙ্গেরা ভারতীয় এক গনমাধ্যমে বলেন, ‘আলিয়া ভাট শুধুমাত্র ভেগান ফ্যাশনকে এগিয়ে নিতেই সাহায্য করছে না বরং পরবর্তী প্রজন্মকে পশুদের প্রতি সদয় হতেও উৎসাহিত করছে। সেজন্য তাকে আমরা বেছে নিয়েছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম