ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা বাঁশখালীতে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ক্ষয়ক্ষতি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় নির্বাচন করবে ইসি

পিটার হাসের পরিকল্পনায় বাংলাদেশে সরকারবিরোধী সমাবেশ: রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৩,  1:11 PM

news image

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস স্থূল হস্তক্ষেপ করছেন বলে মনে করছে রাশিয়া। রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপকে কেন্দ্র করে দেশের নানা মহলে চলছে আলোচনা-সমালোচনা। এবার আন্তর্জাতিক মহলেও পিটার ডি. হাসের ভূমিকা নিয়ে সমালোচনা করা হলো। বুধবার (২২ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে বাংলাদেশে তার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে। বাংলাদেশের রাশিয়া দূতাবাসের অফিসিয়াল ভেরিভাইড ফেসবুক পেইজ থেকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ছবি সম্বলিত একটি পোস্টে তিনি বলেন, ‌‘নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।’ তিনি আরও বলেন, ‘অক্টোবরের শেষে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা করতে বিরোধীদলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন। এ ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ।’ এ সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই চেষ্টা বারবার প্রকাশ্যে তুলে ধরছে রাশিয়া।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম