ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

পিছিয়ে গেল রাকসু নির্বাচন

#

২৭ আগস্ট, ২০২৫,  8:52 PM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ২৮ সেপ্টেম্বর। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নতুন এই তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ করা হবে ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল, ১ সেপ্টেম্বর, ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রার্থীদের আপত্তি ও নিষ্পত্তি  ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর। এ দিকে এই তফসিল ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বলেছেন বিশেষ দলের ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সুবিধা দিতে ভোট পেছানো হয়েছে। অন্যদিকে, ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর বেশ কিছু দাবি ও ছাত্রদলের দুই মাস সময় চাওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ও বুধবার জরুরি সভায় বসে নির্বাচন কমিশন। পরবর্তী নির্বাচন কমিশন ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণের সিদ্ধান্ত নেন। এর আগে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ১৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রাকসু নির্বাচনে ১৩৯ জন ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ১৯ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম