ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন

পিকনিক থেকে ফেরার পথে সড়কে ঝড়লো ২ এসএসসি পরীক্ষার্থী প্রাণ

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২২,  10:50 AM

news image

শেরপুরে পিকনিক থেকে ফেরার পথে গাড়ি উল্টে ইসমাইল ও সেলিম মিয়া নামের দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতরা হলেন, শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর এলাকার আবু তালেবের ছেলে ইসমাইল এবং সেলিম মিয়ার ছেলে সাইদুল মিয়া। তারা দুজনই এসএসসি পরীক্ষার্থী ছিলেন। জানা গেছে, মঙ্গলবার সকালে শ্রীবরদীর ৩০ জন ট্রাকে করে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশে বনভোজনে যায়।

রাতে শ্রীবরদী বাজারে ট্রাকটি থেমে যায়। এরপর সেখানে ৩০ জন নেমে গেলে বাকি ১৫ জন ট্রলি ভাড়া করে খড়িয়া গ্রামের দিকে রওনা হয়। ট্রলিটি শ্রীবরদী উপজেলার মামদামারী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ইসমাইল ও সাইদুর ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ১০ জনকে শেরপুর জেলা হাসপাতালে রেফার করেন। বিষয়টি নিশ্চিত করেশেরপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে। সূত্র : বিডি জার্নাল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম