ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

পিকনিকের যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারালো দোতলা বাস, আহত ২২

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২৪,  2:00 PM

news image

রাজধানীর পূর্বাচলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাস। পথিমধ্যে একটি ব্রিজের আন্ডারপাসে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেছে বাসটি। এতে বাসটিতে থাকা ২২ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পূর্বাচলের তিনশ ফিটের সড়ক দুর্ঘটনাটি ঘটে। আদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (ঢাকা জোন-৩) উপ সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি পিকনিকের ছিল। পূর্বাচল সী-সেল পার্কে যাচ্ছিল বিআরটিসির দোতলা বাসটি। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তিনশ ফিটে তিন নম্বর ব্রিজের আন্ডারপাসে ধাক্কা খায় এবং দুমড়ে মুচড়ে যায় বাসটি। খবর পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আহতাবস্থায় ২২ জনকে উদ্ধার করে। তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসের যাত্রীরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিভিশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য ছিলেন বলে জানা গেছে। এর আগেও তিনশ ফিটের আন্ডারপাসে বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম