ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

পিএসসির প্রশ্ন ফাঁসের মূলহোতা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৫,  3:09 PM

news image

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) থানা সহকারী শিক্ষা অফিসার পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোতা মতিউর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। চক্রে জড়িদ আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, সিআইডি তাদের নাম প্রকাশ করেনি। বুধবার (৩ সেপ্টেম্বর) মালিবাগ সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম। মো. জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার মতিউর রহমান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহ করেন। প্রশ্ন ফাঁস চক্রের সদস্যরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ নিয়েছে। প্রতারণার সব তথ্য-উপাত্ত সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হাতে রয়েছে। টাকা প্রদান করা ব্যক্তিরা ইনবক্সে ও কুরিয়ারের মাধ্যমে প্রশ্ন পেয়েছে জানিয়ে জাহিদুল ইসলাম আরও বলেন, ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনের সূত্র ধরে উক্ত পেজের এডমিনকে ধরে তার নম্বর তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে জামালপুর জেলা থেকে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সকল তথ্য-উপাত্ত তদন্তের মাধ্যমে বিশ্লেষণ করে আমরা সুনিশ্চিত হয়েছি যে এই আসামিই জড়িত। গ্রেপ্তারকৃত মতিউর রহমানের বিরুদ্ধে পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম