ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

পিএসজির পরবর্তী ম্যাচে অনিশ্চিত নেইমার

#

স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৩,  10:55 AM

news image

মাঠে সময়টা এমনিতেই ভালো কাটছে না পিএসজির। এর মাঝে আবার দলটিতে আঘাত হেনেছে চোট। পেশির সমস্যায় পিএসজির পরবর্তী ম্যাচে হয়তো খেলতে পারবেন না নেইমার। ক্লাবের ওয়েবসাইটে মঙ্গলবার (৩১ জানুয়ারি) দেওয়া বিবৃতিতে পিএসজি জানায়, পেশির চোটে ভুগছেন নেইমার এবং এজন্য এদিনের অনুশীলন থেকে বিরত থাকবেন এই  ব্রাজিলিয়ান। শঙ্কা সত্যি হলে লিগ ওয়ানে মোঁপেলিয়ের বিপক্ষে খেলবেন না  এই তারকা ফরোয়ার্ড। নতুন বছরে ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া পিএসজি লিগে গত চার রাউন্ডের মাত্র একটিতে জিতেছে। সবশেষ দুই রাউন্ডে রেনের মাঠে হারের পর নিজেদের আঙিনায় রাঁসের সঙ্গে ড্র করে তারা। ছন্দে ফেরার লড়াইয়ে নেইমারকে হারানো দলটির জন্য হতে পারে বড় ধাক্কা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৫টি করিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম