ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, এমবাপেকে সম্মাননা প্রদান

#

স্পোর্টস ডেস্ক

০৬ মার্চ, ২০২৩,  10:25 AM

news image

নঁতের বিপক্ষে কঠিন হয়ে পড়া লড়াইয়ে শেষ দিকে কিলিয়ান এমবাপের ইতিহাস গড়া গোলেই জয় নিশ্চিত হয় পিএসজির। একই সঙ্গে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডও গড়েন তিনি। ক্যারিয়ারের শুরু থেকে অনেক রেকর্ড গড়া ফরাসি তারকা নতুন এই কীর্তি গড়ে রোমাঞ্চিত।    পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপের গোল হলো ২০১টি। ২০০ গোল নিয়ে দীর্ঘদিন চূড়ায় ছিলেন এদিনসন কাভানি। গত মাসের শেষ সপ্তাহে মার্সেইয়ের বিপক্ষে জোড়া গোল করে কাভানিকে ছুঁয়েছিলেন বিশ্বকাপ জয়ী তারকা। এবার এককভাবে বসলেন চূড়ায়। নঁতের বিপক্ষে ম্যাচ শেষে স্টেডিয়ামেই এমবাপেকে সম্মানিত করতে ছোট পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। তার হাতে তুলে দেওয়া হয় একটি স্মারকও। ক্লাবের কাছ থেকে এমন ভালোবাসা ও সম্মান পেয়ে মুগ্ধ এমবাপে। তিনি বলেন, এই জায়গায় থাকতে পারাটা বিশেষ কিছু। শেষবার আমি এখানে এসেছিলাম ঘোষণা করতে যে, আমি পিএসজিতেই থাকছি। আর এখন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়ে এখানে আসাটা গর্বের। পিএসজির খেলোয়াড় হতে পারা অনেক বড় ব্যাপার। ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাবের হয়ে এবং এর ঐতিহাসিক জার্সি পরে খেলাই অনেক সম্মানের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম