ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ইউক্রেনীয় শিশুদের স্থানান্তর নিয়ে নিষেধাজ্ঞা, পাল্টা ব্যবস্থা উত্তর কোরিয়ার ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, সাভার-গাজীপুরে সংঘর্ষ আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাল শেনঝৌ-২৪ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

পিএসএল মাতাতে দেশ ছাড়লেন লিটন-রিশাদ

#

স্পোর্টস ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৫,  6:49 PM

news image

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠবে আগামী ১১ এপ্রিল। পিএসএলের এবারের আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা ভিন্ন ভিন্ন দলের হয়ে মাঠ মাতাবেন।  এই টুর্নামেন্টে অংশ নিতে গতকাল সোমবার সন্ধ্যায় রিশাদ হোসেন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আর মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পিএসএল খেলতে পাকিস্তানের বিমান ধরেন টাইগার ওপেনার লিটন দাস।  নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি শেয়ার করে বিষয়টি লিটন নিজেই জানিয়েছেন। দেশ ছাড়ার আগে নিজের জন্য ও দলের জন্য দোয়া এবং সাপোর্ট চেয়েছেন। আর দেশ ছাড়ার আগে পিএসএলে নিজ দল লাহোরকে শিরোপা জেতানোর প্রত্যয় শুনিয়েছেন রিশাদ। অন্যদিকে টাইগার পেসার নাহিদ রানা এখনই পাকিস্তানে যাচ্ছেন না। কারণ, পুরো আসরের জন্য নাহিদ রানাকে ছাড়েনি বিসিবি। সিলেট টেস্টের পরেই তার দল পেশোয়ার জালমি তাকে পাবে। উল্লেখ্য, টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন দেশের এই তিন তারকা ক্রিকেটার। বিসিবি ছাড়পত্র দেওয়ায় খুশি ক্রিকেটাররা। পিএসএলে খেলতে যাওয়ার কারণে লিটন দাসকে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দেখা যাবে না। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম