ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ২৮ জন, সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব

#

স্পোর্টস ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৩,  2:53 PM

news image

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। প্রায় মাসব্যাপী চলে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ টুর্নামেন্টটির নবম আসর মাঠে গড়াতে পারে। আর নিলাম অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ আগামী ১৪ ডিসেম্বর। এবার পিএসএলের ড্রাফটে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। এই তালিকায় আছেন ২৮ জন বাংলাদেশি খেলোয়াড়। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন একমাত্র টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা)। এ ছাড়া বাংলাদেশ থেকে ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)। পিসিএলের গেল আসরটা অবশ্য সুখকর ছিল না সাকিবের জন্য। পেশোয়ার জালেমির হয়ে মাত্র একটি ম্যাচে খেলতে পেরেছিলেন সাকিব। স্ত্রী শারীরিকভাবে অসুস্থ হওয়ায় পাকিস্তান থেকেই যুক্তরাষ্ট্রে উড়াল দিতে হয় তাকে। পিএসএলে এর আগে আরও দুটি আসরে খেলেন সাকিব। ২০১৭ সালে এই পেশোয়ারের হয়েই খেলেছিলেন তিনি। এর আগে খেলেছিলেন করাচি কিংসের হয়ে। এবারও সাকিবের পিএসএলে পুরো আসর খেলার সম্ভাবনা কম। গতবারের মতো এবারও বিপিএলের সঙ্গে সাংঘার্ষিক পিএসএলের সূচি। তার ওপর বিপিএলের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির শেষ দিকে শুরু হতে পারে বিপিএল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম