ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড অনলাইনে ধুতুরা বিক্রির দায়ে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত

পিঁয়াজের আবাদ বাড়াতে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২৩,  10:40 AM

news image

দেশে গ্রীষ্মকালীন পিঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এর আগে পিঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে চলতি বছর দুই ধাপে ৩২ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে। এরমধ্যে গত ২৯ আগস্ট দ্বিতীয় ধাপে ১৬ কোটি ২০ লাখ টাকার প্রণোদনা ঘোষণা করে সরকার। গত ১১ মে প্রথম ধাপে ১৮ হাজার কৃষককে সমপরিমাণ বা ১৬ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়। আগামী নভেম্বর ও ডিসেম্বরে এ পিঁয়াজ বাজারে আসবে। সব মিলিয়ে তিন ধাপে শুধু গ্রীষ্মকালীন পিঁয়াজেই প্রণোদনার পরিমাণ দাঁড়ালো ৪৭ কোটি টাকা। গত ২০২০-২১ সালে ৪০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পিঁয়াজের আবাদ হয়েছিল, উৎপাদন হয়েছিল ৩০০ টন। সরকারের প্রণোদনার কারণে ২০২১-২২ সালে গ্রীষ্মকালীন পিঁয়াজের আবাদ করা জমি বেড়ে হয় ২৫০০ হেক্টর, উৎপাদন বেড়ে হয় ৩৭ হাজার টন। সবশেষ গত ২০২২-২৩ অর্থবছরে দেশে পিঁয়াজের আবাদ হয়েছে ২৭০০ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ৩৯ হাজার ৮০০ টন পিঁয়াজ। ভরা মৌসুমে দেশে পর্যাপ্ত পিঁয়াজ উৎপাদন হলেও সংরক্ষণ সংকটের কারণে অনেক পিঁয়াজ নষ্ট হয়ে যায়। পরে চাহিদা পূরণে পিঁয়াজ আমদানি করতে হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম