ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৪,  9:34 PM

news image

পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১০২তম। ২০২৩ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। যৌথভাবে একই অবস্থানে ছিল কসোভো ও লিবিয়া। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০২তম অবস্থানে আছে উত্তর কোরিয়া। সূচকে প্রথম অবস্থানে যৌথভাবে আছে ছয়টি দেশ। এগুলো হলো- ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। সূচকের তথ্যমতে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশ ভ্রমণ করতে পারেন। অবশ্য ২০২৩ সালের সূচক অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪১। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে। সূচকে বাংলাদেশের ওপরে ১০১তম অবস্থানে আছে ইরিত্রিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশের নিচে ১০৩তম অবস্থানে আছে লিবিয়া, নেপাল ও ফিলিস্তিন। সূচকে বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান ৮৫তম। ভারতের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৬২টি দেশ ভ্রমণ করতে পারেন। সূচকে পাকিস্তানের অবস্থান ১০৬তম। পাকিস্তানের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৪টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে সবার নিচে রয়েছে আফগানিস্তান। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ২৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম