ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

পাসওয়ার্ড ছাড়াই ব্যবহার করা যাবে অ্যাপল, গুগল ও মাইক্রোসফট

#

আইটি ডেস্ক

০৮ মে, ২০২২,  12:47 PM

news image

আজকাল অনলাইন দুনিয়ায় পাসওয়ার্ড ছাড়া কোনো কিছুর ব্যবহার চিন্তাই করা যায় না। ফেসবুক থেকে শুরু করে সব সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি অ্যাপল, গুগল এবং মাইক্রোসফট ব্যবহার করতেও প্রয়োজন হয় পাসওয়ার্ড। কিন্তু এখন নাকি পাসওয়ার্ড ছাড়াই ব্যবহার করা যাবে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের সেবাসমূহ। গত ৫ মে বিশ্ব পাসওয়ার্ড দিবসে এমন ঘোষণা দিয়েছে বিশ্বের ক্ষমতাধর এই তিন প্রযুক্তি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর ভাষ্যমতে, তারা এমনই একটি পদ্ধতি নিয়ে আসছে যেখানে পাসওয়ার্ড ছাড়াই তাদের সার্ভিসে লগইন করতে পারবেন। 

ব্যবহারকারীরা খুব শিগগিরই এই সার্ভিসটি উন্মুক্ত হতে যাচ্ছে। সব ঠিক থাকলে ২০২৩ সালেই এই পাসওয়ার্ডলেস লগ ইন ব্যবস্থা চালু করবে অ্যাপল, গুগল এবং মাইক্রোসফ্ট। ব্যবহারকারীরা গুগল অথেন্টিকেটর এবং মাইক্রোসফ্ট অথেন্টিকেটর ব্যবহার করে যেকোনো অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন। সেটা জিমেল হোক বা আউটলুক। এরইমধ্যে টেক প্রতিষ্ঠানগুলো আইওএস, উইন্ডোজ, ক্রেমসএস, ক্রেম ব্রাউজার, এজ, সাফারি ও ম্যাকওএস থেকে পাসওয়ার্ড ছাড়াই লগইন করার পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছে। চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। গুগল-এর পিএম ডিরেক্টর অফ সিকিওর অথেন্টিকেশন সম্পথ শ্রীনিবাস ব্লগ পোস্টে লিখছেন, আমরা শিগগিরই পাসওয়ার্ডহীন ভবিষ্যতের দিকে যাচ্ছি। যেগুলো আমরা এক দশকেরও বেশি সময় ধরে ম্যাপ আউট করছি। মাইক্রোসফ্ট-এর সিকিওরিটি, কমপ্লায়েন্স, আইডেন্টিটি এবং ম্যানেজমেন্ট দপ্তরের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট বাসু জাক্কাল বলেন, মাইক্রোসফ্ট, অ্যাপল এবং গুগলের মতো সংস্থাগুলো সাধারণ পাসওয়ার্ডহীন সাইন-ইন স্ট্যান্ডার্ডের দিকে কয়েক ধাপ এগিয়ে গিয়েছে।-সূত্র: দ্য ভার্জ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম