ঢাকা ২৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে

#

আইটি ডেস্ক

১৬ জুলাই, ২০২৪,  10:44 AM

news image

সম্প্রতি ডাটা ফাঁস সংক্রান্ত একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই নিজের পাসওয়ার্ড সুরক্ষিত আছে কিনা সে বিষয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তবে উদ্বেগ না করে কয়েকটি পদ্ধতির মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন আপনার পাসওয়ার্ড ফাঁস হয়েছে কিনা। 

এইচআইবিপি ওয়েবসাইট ব্যবহার করুন

এইচআইবিপি হলো একটি বিনামূল্যের পরিষেবা যা আপনার ই-মেইল অ্যাড্রেস বা অন্যান্য ডাটা ফাঁস হয়েছে কিনা সেই তথ্য দিবে। এইচআইবিপি ওয়েবসাইটে প্রবেশের পর আপনার ই-মেইল অ্যাড্রেস লিখুন। যদি আপনার ই-মেইল অ্যাড্রেস ফাঁস হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটি সেটি জানিয়ে দেবে। 

গুগল ক্রোম সেভ করা পাসওয়ার্ড ফিচার ব্যবহার করুন

যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে আপনার কোনো পাসওয়ার্ড ফাঁস হয়েছে কিনা তা দেখতে আপনি সেভড পাসওয়ার্ড ফিচারটি ব্যবহার করতে পারেন। এর জন্য প্রথমে ক্রোম চালু করুন, তারপর মেনু থেকে সেটিংসে গিয়ে অ্যাডভান্স অপশনে ক্লিক করুন এবং তারপর পাসওয়ার্ড অপশনে গিয়ে সংরক্ষিত পাসওয়ার্ড বিভাগে কম্প্রোমাইজ পাসওয়ার্ডে ক্লিক করুন। এরপর আপনি সেই পাসওয়ার্ডগুলোর একটি তালিকা দেখতে পাবেন যেগুলো ফাঁস হয়েছে।

পাসওয়ার্ড ম্যানেজার টুলের সাহায্য নিন

আপনি পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ বা সফটওয়্যার থেকে পাসওয়ার্ড ফাঁস হয়েছে কিনা তা পরীক্ষা করতে পারেন। এর সাহায্যে আপনার পাসওয়ার্ডের স্ট্যাটাস পরীক্ষা করার পর সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম