ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ আগস্ট, ২০২৩,  4:45 PM

news image

দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে জংশনের অদূরে পুরাতন বাজার এলাকার ৩৮১ নম্বর ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীবন্দর মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদ ওরফে বাবুর স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও নাতনী সাথী (৭)। সাথি শফিয়ার রহমানের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মর্জিনা বেগম স্বপরিবারে একটি বিয়ের অনুষ্ঠানে পার্বতীপুর পুরাতন বাজার এলাকায় বেড়াতে আসেন। শনিবার সকালে নাতনী সাথীসহ পরিবারের কয়েকজনকে সঙ্গে নিয়ে ট্রেন দেখতে গিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন চলে আসে। ট্রেনটি ব্রিজের কাছে আসতেই অন্যান্যরা নদীতে লাফ দেয়। এ সময় ট্রেনের ধাক্কায় দাদি ও নাতনীর মৃত্যু হয়। ওই ট্রেনের লোকো মাস্টার সাইদুল ইসলাম জানান, রেলওয়ে ব্রীজের উপরে কয়েকজন পার হচ্ছে বিষয়টি প্রত্যক্ষ করে দ্রুততম সময়ের মধ্যেই ব্রেক করা হয়। কিন্তু তার আগেই কাটা পড়ে দাদি ও নাতনি। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি একেএম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম