ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

পারিবারিক কলহের জেরে বিষপানে মা-ছেলের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৫,  10:48 AM

news image

পারিবারিক কলহের জেরে মিতু (২২) ও তার পাঁচ বছরের ছেলে রোহান বিষপান করে মারা গেছেন।  শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। জানা গেছে, মিতুকে হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ আলীর মেয়ে। মিতুর মা নূর সাহারা বেগম বলেন, মেয়ের স্বামী একজন দিনমজুর। ওদের সংসারে বেশ কিছুদিন ধরে ঝগড়া চলছিল। গতকাল দুপুরেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আমার বাসায় এসে মেয়ে নিজে বিষ খায়, ছেলেকেও বিষ খাওয়ায়। পরে ঢাকা মেডিকেলে আনার পর আমার নাতি রোহানকে দায়িত্বরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মেয়েকে ভর্তি করা হয় মেডিসিন ওয়ার্ডে। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেও তাকে মৃত ঘোষণা করা হয়।  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মা ও ছেলেকে রাত সাড়ে নয়টার দিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। পরে মাকে ভর্তি করা হলেও তার অবস্থার অবনতি হয়। একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম