ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

পারমানবিক যুদ্ধের জন্য জনগণকে প্রস্তুত করছে রাশিয়া: জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর, ২০২২,  10:18 AM

news image

পারমানবিক যুদ্ধের জন্য রুশ সমাজকে প্রস্তুত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। তবে রাশিয়া এখনই পারমানবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত আছে বলে তিনি মনে করেন না।  ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি রাশিয়ার ওপর হামলা চালানোর আহ্বান জানানোর বিষয়টিও অস্বীকার করেন।  বিবিসিকে জেলেনস্কি ইংরেজিতে বলেন, রুশ কর্মকর্তারা তাদের সমাজকে প্রস্তুত করতে শুরু করেছে। এটা খুবই ভয়ানক ব্যাপার। জেলেনস্কি বলেন, ‘আমরা দেখি, রাশিয়ার ক্ষমতায় থাকা লোকজনও জীবনকে পছন্দ করেন। সেই হিসাবে আমি মনে করি, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি ততটা সুনির্দিষ্ট নয়, যেমনটি কিছু বিশেষজ্ঞও বলেছেন। কারণ, তাঁরা জানে এটা ব্যবহার করে ফেলার পর পিছু হটার সুযোগ নেই। এদিকে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর বিশ্ব প্রথমবারের মতো মানবসভ্যতা-বিধ্বংসী পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে (আরমাগেডন) পড়েছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর কয়েক ঘণ্টা পর বিবিসি জেলেনস্কির এই সাক্ষাৎকার নেয়। জেলেনস্কি বলেন, রাশিয়ার হুমকি ‘গোটা বিশ্বের জন্য ঝুঁকির’। এজন্য বিশ্বকে এখনই এর প্রতিবাদ করা প্রয়োজন। তিনি দাবি করেন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র দখলের মধ্য দিয়ে মস্কো এ পথে ‘ইতিমধ্যে এক ধাপ এগিয়েছে’। ইউরোপের সর্ববৃহৎ এই পারমাণবিক কেন্দ্রকে রাশিয়ার মালিকানায় নেওয়ার চেষ্টার করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কি বলেন, সেখানে প্রায় ৫০০ রুশ সেনা রয়েছেন। যদিও ইউক্রেনীয় কর্মীরাই এখনো সেটি পরিচালনা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম