ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

পায়রা বন্দরে বিনিয়োগ করতে ১৩ বিদেশি কোম্পানির আগ্রহ প্রকাশ

#

২৬ এপ্রিল, ২০২৩,  10:09 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পায়রা বন্দর কর্তৃপক্ষের সদ‌্য বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল বলেছেন, ' এক সময় পায়রা বন্দর হবে এ দেশের মধ্যে একটি অন্যতম গভীর সমুদ্র বন্দর। এ বন্দরকে ঘিরে এ দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।'  পায়রা বন্দর নিয়ে নানা ধরনের অপপ্রচার ছিল উল্লেখ করে  তিনি বলেন, অনেকে বলেছিল পায়রা বন্দর সচল হবেনা। আমরা প্রথম টার্মিনাল নির্মাণসহ বিভিন্নমুখী উন্নয়নমূলক কাজ তরান্বিত করে সে অপপ্রচার ঘুচিয়ে দিতে সক্ষম হয়েছি। পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ চ্যানেল দিয়ে এখন ১২ মিটার গভীরতার জাহাজ প্রবেশ করে পণ্য খালাস করতে পারবে। তিনি আরও বলেন, পায়রা বন্দরে বিনিয়োগ করার জন্য ১৩টি বিদেশী কোম্পানী আগ্রহ প্রকাশ করেছে। এ কারণে আমরা বলি পায়রা বন্দর হচ্ছে আগামীর বাংলাদেশ। পায়রা বন্দর খুব দ্রুত আরও বড় বন্দর হিসেবে প্রতিষ্ঠিত হবে। কলাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে পায়রা বন্দরের চেয়ারম্যানকে বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। পায়রা বন্দরের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) কমান্ডার রাফিউল হাসাইন, সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মো. জাহিদ হোসেন, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমূখ। অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মো. সোহরাব হোসেন, উপ-পরিচালক (নিরাপত্তা) মো. আজিজুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল এয সোহায়েল চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলী হয়েছেন। তার ২ মে চট্রগ্রাম বন্দরে যোগদানের কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম