ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলায় আ’লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২১,  10:22 AM

news image

আগামী ফেব্রুয়ারিতে তিন জেলায় সম্মেলনের তারিখ চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এই তিন জেলা হলো পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ।  আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট জেলা নেতাদের সম্মেলনের তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি পাবনা, ২০ ফেব্রুয়ারি নাটোর ও ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে,

জেলার মেয়াদোত্তীর্ণ সকল সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল শেষ করে জেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন করার সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপরোক্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বরাবরও ইস্যু করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম