ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পাবনায় বিদ্যুৎস্পর্শে মা-মেয়ে নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২২,  3:24 PM

news image

পাবনার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামে ঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামের সাবেক ইউপি সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জানারা খাতুন (৫২) ও হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী আলেছা খাতুন (৩৫)। তারা সম্পর্কে মা ও মেয়ে। দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বসতঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে ছেঁড়া তারের সঙ্গে লেগে প্রথমে মেয়ে আলেছা বিদ্যুৎস্পর্শ হন। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে মা-ও বিদ্যুৎস্পর্শ হন। এ সময় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদের উদ্ধার করে পুলিশ। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম