ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

পাবনায় বাসের ধাক্কায় শ্যালিকা-দুলাভাই নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২২ অক্টোবর, ২০২২,  12:13 PM

news image

পাবনার সাঁথিয়ায় বাসের ধাক্কায় ফারমান শেখ (৩০) ও মাহবুবা ইয়াসমিন (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার সরিষা ব্রিজের কাছে ভিটাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ফারমান শেখ পাবনার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের আনছার শেখের ছেলে এবং মাহবুবা ইয়াসমিন সাঁথিয়া উপজেলার মাধপুর চরপাড়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তারা সম্পর্কে শ্যালিকা ও দুলাভাই। এ বিষয়ে সাঁথিয়া থানা পুলিশের উপপরিদর্শক হায়দার আলী জানান, তারা রাতে মোটরসাইকেলে করে গাজীপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। সরিষা ভিটাপাড়া ব্রিজের কাছে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শনিবার সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম