ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

পাবনায় প্রেমের কারণে একসঙ্গে ২ বান্ধবীর বিষপানে আত্মহত্যা!

#

নিজস্ব প্রতিনিধি

২২ মে, ২০২২,  10:44 AM

news image

পাবনার চাটমোহর উপজেলায় ‘প্রেমের’ কারণে এক সঙ্গে দুই বান্ধবী বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হান্ডিয়াল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও উপজেলার জয়ঘর গ্রামের জিল্লুর হোসেনের মেয়ে যুথী আক্তার (১৫) এবং একই উপজেলার পাকপাড়া সিনিয়র আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ও পাকপাড়া গ্রামের সাকাওয়াত হোসেন সাকুর মেয়ে শাবানা খাতুন (১৫)। তারা দুজনই ঘনিষ্ঠ বান্ধবী বলে জানান স্থানীয়রা। জানা গেছে,

স্কুলছাত্রী যুথী ও শাবানা পাকপাড়া সিনিয়র মাদরাসার বিএসসি শিক্ষক সাইফুল ইসলামের কাছে প্রাইভেট পড়ে। বিকেলে পড়া শেষে স্থানীয় একটি দোকান থেকে ট্যাবলেট (কীটনাশক) কেনে তারা। পরে একসঙ্গে হান্ডিয়াল বাজারে ওই ট্যাবলেট খায়। এরপর বাড়ি ফিরে অস্বাভাবিক আচরণ করলে পরিবারের লোকজন বিষয়টি টের পায়। পরে তাদের চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে নিলে কিছুক্ষণের মধ্যে যুথী আক্তার মারা যায়। শাবানার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে শাবানারও মৃত্যু হয়। যুথী আক্তার ও শাবানা প্রেমের কারণে পরামর্শ করেই এই আত্মহননের পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তারা জানান, এ ঘটনায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম