ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

পাবজি খেলতে বাধা দেয়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১১ সেপ্টেম্বর, ২০২২,  1:21 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইলে গেম (পাবজি) খেলতে বাঁধা দেয়ায় গলায় ফাঁস দিয়ে কিশোর আত্মহত্যা করেছেন। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লাতে এ ঘটনা। নিহত কিশোর কাবির আলীর ছেলে শাহ আলম (১৭)। স্থানীয় ও পুলিশ সূত্রে এবং নিহতের বাবা কাবির আলীর বক্তব্যে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাড়িতে শাহ আলম ঘুম থেকে উঠে মোবাইলে গেম খেলছিল। তখন তার মা মোবাইলটি জোর করে হাত থেকে কেড়ে নেয়। তার কিছুক্ষণ পর ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ওই কিশোর আত্মহত্যা করে।

পরে পরিবারের লোকজন জানতে পেরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। নিহতের বাবা আরও জানান, আমার ছেলেটি অনেক জেদি। একটু বকাঝকা করলে না খেয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। সে অষ্টম শ্রেণিতে লেখাপড়ার পাশাপাশি এক বছরের বেশি সময় ধরে স্থানীয় একটি ইলেকট্রনিক দোকানে কাজ করছে। আর আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পিয়ন হিসাবে কর্মরত। বাড়ি থেকে সকালে গিয়ে সন্ধ্যায় ফিরে আসি। তার মা-ছেলেকে শাসন করে থাকে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনার খবরটি পেয়ে ঘটনাস্থলে উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম