ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

পাপীদের সঙ্গ পাপের প্রতি আকৃষ্ট করে

#

১৩ নভেম্বর, ২০২৪,  4:52 PM

news image

নেককারের সংস্পর্শ নেক কাজ করার আগ্রহ বাড়ায় আর মন্দ লোকের সংস্পর্শ মন্দ কাজ করতে প্ররোচিত করে। বলা হয়ে থাকে- ‘সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ।’ আর পাপীদের সঙ্গে ওঠাবসা নিজের মধ্যে মন্দ প্রভাব ফেলে। অন্তরে পাপবোধ তৈরি করে।

এ জন্য পবিত্র কোরআনে নেককার ও সত্যবাদীদের সঙ্গী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও।’ (সুরা : তাওবা, আয়াত : ১১৯)

এর বিপরীতে মন্দ লোকের সংস্রব পরিত্যাজ্য। মহান আল্লাহ বলেন, ‘যখন তুমি দেখবে যে লোকেরা আমার আয়াতসমূহে ছিদ্রান্বেষণ করছে, তখন তুমি তাদের থেকে সরে যাও, যতক্ষণ না তারা অন্য কথায় লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে এটা ভুলিয়ে দেয়, তাহলে স্মরণ হওয়ার পর আর জালিম সম্প্রদায়ের সঙ্গে বসবে না।’ (সুরা : আনআম, আয়াত : ৬৮)

পাপী ব্যক্তিদের সঙ্গে ওঠাবসা না করার জন্য মুমিনদের নির্দেশ দেওয়া হয়েছে। নবী করিম (সা.) বলেন, ‘তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। তারা বলে, হে আল্লাহর রাসুল (সা.)! রাস্তায় বসা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেখানে বসে আমরা আলোচনা করে থাকি। তিনি বলেন, একান্তই যদি বসতে হয়, তাহলে রাস্তার হক আদায় করবে। লোকেরা জিজ্ঞেস করল, রাস্তার হক কী? তিনি বলেন, দৃষ্টি সংযত রাখা, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দান করা।’ (মুসলিম, হাদিস : ২১২১)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম