ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী আ.লীগের সাবেক এমপি মারা গেলেন কলকাতায় ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ফের বাড়ল স্বর্ণের দাম চাঁদপুরে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা

পান্থপথে নারী চিকিৎসককে গলা কেটে হত্যার ঘটনায় প্রেমিক রেজা গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২২,  9:35 PM

news image

রাজধানীর পান্থপথে একটি আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় তার কথিত প্রেমিক রেজাউল করিম রেজাকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সদ্য এমবিবিএস পাস করা জান্নাতুল নাঈম সিদ্দীকের (২৭) মরদেহ ‍বুধবার (১০ আগস্ট) রাতে উদ্ধার করা হয়। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পান্থপথে একটি আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করে পুলিশ। জান্নাতুল নাঈম মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন। ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হোটেলটিতে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে উঠেছিলেন জান্নাতুল। এরপর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী কথিত বয়ফ্রেন্ড রেজাউল জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। তিনি আরও জানান, রাতে পুলিশকে খবর দিলে হোটেলটির চতুর্থ তলার ৩০৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে ছুরিকাঘাত ও গলা কাটা অবস্থায় জান্নাতুল নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে একাধিক দাগ রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম