ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

পান্ডিয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে ভারতকে

#

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর, ২০২৩,  4:43 PM

news image

চলমান বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছে ভারত। তাই হার্দিক পান্ডিয়ার মতো ছন্দে থাকা অলরাউন্ডারকে না পাওয়ার ঘটনাও তাদের সেভাবে ভুগতে দিচ্ছে না। ভারত এখন পর্যন্ত খেলা বিশ্বকাপের ৬টি ম্যাচেই জিতেছে। তবুও শক্তিশালী একাদশ গঠনে পান্ডিয়াকে পেতে মরিয়া রোহিত শর্মার দল। যদিও তাদের সেই অপেক্ষার প্রহর আরও বাড়ছে। আগামী দুই ম্যাচেও মাঠে নামতে পারছেন না এই পেস অলরাউন্ডার। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, লিগ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচের আগে পান্ডিয়াকে সম্ভবত দলে ফেরাবে না ভারত। তাকে দ্রুত দলে ফিরিয়ে ঝুঁকি নিতে চায় না ভারতের টিম ম্যানেজমেন্ট। ২ নভেম্বর শ্রীলঙ্কা ও ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ভারত। সর্বশেষ ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বোলিংয়ের সময় চোটে পড়েন পান্ডিয়া। বোলিংয়ের ফলো-থ্রুতে পা দিয়ে বল ঠেকাতে গিয়ে এই চোট পেয়েছিলেন। স্ক্যান করানোর পর পরের দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বশেষ ম্যাচে পান্ডিয়ার ফেরার সম্ভাবনা জেগেছিল। কিন্তু অ্যাঙ্কেল ও লিগামেন্টের চোটে কাতর পান্ডিয়াকে দ্রুত ফেরানোর ঝুঁকি নেয়নি ভারতের টিম ম্যানেজমেন্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম