ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

পানামা পেপার্স মামলা: ঐশ্বরিয়া রাই বচ্চনকে তলব করেছে ইডি

#

বিনোদন ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২১,  12:53 PM

news image

পানামা পেপার্স মামলায় এবার ঐশ্বরিয়া রাই বচ্চনকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংবাদ সংস্থা জানায়, বিদেশে সম্পদ রাখার জন্যই সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রীকে ডাকা হয়েছে। সোমবারই তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনে ‘দেবদাস’ তারকাকে তলব করা হয়েছে। এর আগেও তাকে দুইবার ডাকা হয়েছিল।

তখন ঐশ্বরিয়া হাজিরার জন্য সময় চেয়েছিলেন। এবারও নাকি সময় চেয়েছেন। এর আগে ঐশ্বরিয়ার শ্বশুর অভিনেতা অমিতাভ বচ্চন-সহ বেশ কিছু বিশিষ্ট ভারতীয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। পানামা পেপারের দ্বিতীয় দফার তথ্য প্রকাশ্যে আসতেই কেন্দ্র জানিয়েছিল, বিষয়টির ওপর তারা নজর রাখছে। ভারত সরকারের তরফে খবর, প্রথম পর্যায়ের পানামা পেপার্সের তথ্যের ভিত্তিতে বিভিন্ন তদন্ত সংস্থা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। এর মধ্যে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে সরকার ১১৪০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি চিহ্নিত করতে পেরেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম