ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

পাথরঘাটায় চামড়ার গুদাম ও অবৈধ কসাইখানা ভেঙে দিয়েছে ইউএনও

#

নিজস্ব প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২২,  10:25 PM

news image

বরগুনার পাথরঘাটা বাংলাদেশ টেলিযোগাযোগ কম্পানি লিমিটেড (বিটিসিএল) এর সম্পত্তি দখল করে গড়ে ওঠা পাঁচ থেকে ছয়টি কসাইখানা  উচ্ছেদ করেছে পাথরঘাটা উপজেলা প্রশাসন। ১৯ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার এ অভিযান পরিচালনা করেন।উল্লেখ্য,পাথরঘাটা বিটিসিএলের সরকারি সম্পত্তি দখল করে শহরে প্রবেশের প্রধান সড়কের পাশে গড়ে ওঠা এসব কসাইখানার পরিত্যক্ত  ময়লা আশেপাশে মজুদ করে রাখতো। জানা গেছে,বিটিসিএল অফিসের একটি পরিত্যক্ত ভবনে মজুত করা হতো এসব কাঁচা চামড়াগুলো।পাথরঘাটার বিটিসিএল এর কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার জানান,ক্ষমতার বলে কসাইরা এখানে চামড়া মজুত করতেন আমাদের একটি কক্ষে। বার বার বলা সত্যেও তার তা আমলে নেয় নি।পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান,যেহেতু এটি পৌর এলাকায় তাই আমি পৌর মেয়র মহোদয়কে এ বিষয়ে অবগত করেছি,তিনি এক মাসের সময় নিয়েছেন।কিন্তু তার পরেও তারা অন্যত্র সরে যায় নি ফলে এই অবৈধ টল ঘর গুলো ভেঙে দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম