ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পাথরঘাটায় খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল ৩ বন্ধুর

#

নিজস্ব প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০২৩,  10:37 PM

news image

বরগুনার পাথরঘাটায় খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাকিব, তানভীর ও রাকিব। এদের মধ্যে শাকিব ও তানভীর সম্পর্কে খালাত ভাই। তাদের সবার বাড়ি কাকচিড়া ইউনিয়নে। কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু বলেন, স্থানীয় লেমুয়া বাজারে খেলা দেখে তিনজন একটি মোটরসাইকেলে কাকচিড়া বাজারের যাচ্ছিল। পথিমধ্যে সংগ্রাম অফিসের সামনে সড়কে থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমিও ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম