ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও মৃত্যু ৩ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল

পাথরঘাটায় নিষিদ্ধ হাঙ্গরসহ আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মার্চ, ২০২২,  4:42 PM

news image

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ ৪০০ কেজি হাঙ্গরসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার তালতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হাঙ্গরসহ তাদের আটক করা হয়। কোস্টগার্ড প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালতলা বাসস্ট্যান্ড থেকে একটি পণ্যবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০০ কেজি নিষিদ্ধ হাঙ্গর মাছসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত দু’জনের বাড়ি পাথরঘাটায়। তারা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সাধারণ শ্রমিকের কাজ করেন।

  পাথরঘাটায় জেলেদের কাজ থেকে কলাপাড়ার মহিপুর বাজারের একজন মৎস্য ব্যবসায়ী নিষিদ্ধ হাঙ্গর ক্রয় করে রুহুল আমিন (২৫) ও জান্নাতুল (৩০) নামে দুই শ্রমিককে পরিবহনের দায়িত্ব দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  আটককৃত দুজনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর জব্দকৃত হাঙ্গর মাছগুলো মাটিচাপা দেওয়া হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন পাথরঘাটার বিসিজি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম