ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান ৩টি হরিণের চামড়া উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২২,  10:45 AM

news image

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে তিনটি হরিণের চামড়া উদ্ধার করেছে। সোমবার (১৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নে একটি পরিত্যক্ত ব্যাগ ভর্তি চামড়াগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন সূত্রে জানা যায়, চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া এলাকায় একটি রাস্তায় সন্দেহভাজন পরিত্যক্ত ব্যাগে কিছু আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্যাগ তল্লাশি করে তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। তবে এসময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড আরও জানান, জব্দকৃত হরিণের চামড়া বনবিভাগের কাছে হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম