ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পাতা কুড়ানোর সময় ট্রাক উল্টে এক নারী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  11:19 AM

news image

নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া-বিরিশিরি সড়কের পাবই দাসপাড়া এলাকায় পাতা কুড়ানোর সময় ট্রাক উল্টে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার আব্দুল হেকিমের স্ত্রী সমলা খাতুন (৫৫)। পুলিশ জানান, মঙ্গলবার বিকেলে রাস্তার পাশে পাতা কুড়াচ্ছিলেন সমলা। এ সময় বিরিশিরি থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ডাম্পট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম