ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ গ্রাফিতি সরাল এনসিটিবি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৫,  12:25 PM

news image

বিক্ষোভের পর নবম-দশম শ্রেণির 'বাংলা ব্যাকরণ ও নির্মিতি' বইয়ের পেছনের কাভার থেকে 'আদিবাসী' গ্রাফিতি সরিয়ে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এখন বইটির যে অনলাইন সংস্করণ পাওয়া যাচ্ছে, সেখানে আগের গ্রাফিতির বদলে 'বল বীর, চির উন্নত মম শির' শীর্ষক নতুন গ্রাফিতি যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীর দাবির মুখে রোববার (১২ জানুয়ারি) রাতে এই পরিবর্তন আনা হয়েছে। 'স্টুডেন্টস ফর সভরেনিটি' নামের এই সংগঠনটির যুক্তি, সংবিধানে 'আদিবাসী' শব্দের ব্যবহার নেই। তাদের দাবি, সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি হিসেবে উল্লেখ করা হয়েছে, তাই 'আদিবাসী' শব্দটির ব্যবহার যথাযথ নয়। গতকাল রাতে মতিঝিলে এনসিটিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে তারা। এর পরেই পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ থেকে গ্রাফিতিটি সরিয়ে দেয় এনসিটিবি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম