ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

পাঠান: মুখোমুখি কঙ্গনা-উরফি

#

বিনোদন ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৩,  9:35 PM

news image

শাহরুখ খানের পাঠান সিনেমা ভারত জুড়েই পাচ্ছে উষ্ণ অভ্যর্থনা। চার বছর পর ফেরা মিস্টার খানকে বরণ করে নিতে কোনো আয়োজনের কমতিই রাখেনি ভারতের দর্শকরা। শুরুতেই যে বিতর্ক, নানা রকম উস্কানির বিষবাষ্প ছড়িয়ে ছিল পাঠান নিয়ে; তা সিনেমা মুক্তির পর মিইয়ে গেছে। উল্টো চারিদিকে চলেছে শাহরুখ বরণের উৎসব। শাহরুখ খানের সিনেমার এমন দর্শক গ্রহণযোগ্যতা নিয়ে টুইট করেছেন কঙ্গনা রানৌত। বিজেপি ঘেঁষা এই বলিউড অভিনেত্রী দাবি করেছেন, ধর্ম নিরপেক্ষ ভারতের প্রমাণ মিলেছে পাঠানে। প্রিয়া গুপ্তের টুইট রিটুইট করে কঙ্গনা লিখেছেন, ‌‘বেশ ভালো বিশ্লেষণ। এই দেশ কেবল খান আর খানদের ভালোবাসে। এটা খানদের সময়। তারা মুসলিম অভিনেত্রীদের প্রতিও আচ্ছন্ন। তাই ভারত ঘৃণা ও ফ্যাসিবাদের দেশ, এটা বলা খুবই অন্যায়। ভারতের (অসাম্প্রদায়িক) মতো আর কোনো দেশ বিশ্বে নেই।কঙ্গনার এমন কথা ভালোভাবে নিতে পারেননি আরেক আলোচিত ভারতীয় মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। তিনি পাল্টা টুইটে লিখেছে, ‘ওহ মাই গোশ, কী বিভাজন! মুসলিম অভিনেতা, হিন্দু অভিনেতা। শিল্পকে ধর্ম দিয়ে ভাগ করা যায় না। তারা সবাই অভিনেতা।’ সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম