ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

পাটুরিয়া ও আরিচায় যানবাহনের দীর্ঘ সারি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২২,  4:09 PM

news image

পাটুরিয়া ও আরিচায় এবার ঈদে ঘরমুখো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের চাপ বৃহস্পতিবার বেশি দেখা গেছে। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-নগরবাড়ি নৌ-রুট দিয়ে স্বাভাবিক দিনের চেয়ে কয়েক গুণ বেশি যাত্রীরা যার যার গন্তব্যে যাচ্ছেন। তবে ঘাট কর্তৃপক্ষ বলছে, আজ সরকারি ও বেসরকারি অফিস এবং গার্মেন্টসে ঈদের ছুটি শুরু হলেই দুপুর ২টার পর থেকে যানবাহন ও যাত্রীদের চাপ আরও বৃদ্ধি পাবে। এদিকে লঞ্চ পারাপার যাত্রী বেশি দেখা গেছে। দেশের গুরুত্বপুর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে প্রায় ২২শ’ থেকে ২৫শ’ বাস কোচ, প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন পারাপার হয়।

কিন্ত ঈদের সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট দিয়ে প্রায় সাড়ে ৫ থেকে সাড়ে ৬ হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। প্রতি বছর ঈদে পাটুরিয়া ঘাটে ঘরমুখো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদেকে নানা কারণে কারণে দুর্ভোগ পোহাতে হয়। এবার ওই সমস্যাগুলো তেমন নেই। তবে এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘাট এলাকা যানজটমুক্ত রাখতে পাটুরিয়া ঘাট এলাকা থেকে ১০ কিলোমিটার আগে বাইপাস সড়ক টেপড়া থেকে আমডালা রুপসাবাজার ও নালীবাজারের ভেতর দিয়ে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে প্রাইভেট কার ও মাইক্রোবাস ঘাটে প্রবেশ করাচ্ছেন। বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্রে জানা যায়, এবার ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট-বড় ২১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার ও ২৪টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম খালেদ নেওয়াজ জানান, আজ বৃহস্পতিবার সরকারি-বেসরকারি অফিস আদালতসহ বেশির ভাগ পোশাককর্মীদের ছুটি হয়ে যাবে। এ কারণে দুপুরের পর থেকে যানবাহন ও যাত্রীদের চাপ আনেক বেড়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম