ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট: নেই বাড়তি চাপ, স্বস্তি নিয়েই ঘরে ফিরছেন মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২২,  9:58 AM

news image

ঈদ মানেই বাড়ি ফেরা। মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে সারাদেশের মানুষ নিজ নিজ গ্রামের বাড়ি ফিরছেন। তবে এবার ছুটি একটু লম্বা হওয়ায় ঈদের একদিন হাতে রেখেই বেশিরভাগ মানুষ বাড়ি পৌঁছে গেছেন। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মানুষ স্বস্তি নিয়েই ঘরে ফিরছেন। নেই যানজট ও যানবাহনের চাপ। যানবাহনের অপেক্ষায় ফেরি, দাবি বিআইডব্লিউটিসির। সোমবার (২ মে) ভোর থেকেই ঘাট এলাকা ছিল অনেকটা স্বাভাবিক।

বেলা বাড়ার সাথে সাথে ভিড় কিছুটা বাড়লেও কাউকে ফেরির জন্য অপেক্ষা করতে হয়নি। এতে স্বস্তি নিয়ে ঘাট পার হন যাত্রী ও যানবাহনের চালকরা। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ফাঁকা। ঘাটে নেই যাত্রীর চাপ। ফেরিগুলো অপেক্ষা করছে যানবাহনের জন্য। বিআইডব্লিটিসির পাটুরিয়া ঘাটের টি এস গোলাম মোস্তফা জানান, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ পার হয় এ নৌরুট দিয়ে। ছোট-বড় ২১টি ফেরি ও ৩৩ লঞ্চ চলাচল করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম