ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

পাটুরিয়ায় ফেরিডুবি: জীবিত উদ্ধার ১০

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৪,  5:23 PM

news image

মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে ৯ যানবাহনসহ ‘রজনীগন্ধ্যা’ নামের ফেরিডুবির ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি)  সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার।   তিনি বলেন, আজ সকাল সোয়া ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। ডুবে যাওয়া ফেরি থেকে দশজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বাকি এক জনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে প্রধান করে মোট পাঁচ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।   ফেরি উদ্ধারের জন্য দৌলতদিয়া ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ হামজা রওনা হয়েছে বলেও তথ্য দেন তিনি। এর আগে ৬ জনকে জীবিত উদ্ধারের তথ্য দিয়েছিলেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, যানবাহন নিয়ে ফেরি ডোবার সংবাদ সকাল ৮টা ১৬ মিনিটে পাই। খবর পেয়েই আরিচা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরিরা ঘটনা স্থলের দিকে রওনা দিয়েছেন। এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আাগে, বুধবার সকালে রজনীগন্ধা নামের ওই ইউটিলিটি ফেরি তীরে ভিড়তে এসে ৯টি যানবাহন নিয়ে ডুবে যায়। দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকার্য চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম