ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

পাচারের অর্থ ফেরাতে সরকার কাজ শুরু করেছে: অর্থ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৪,  4:47 PM

news image

পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, গত দেড় দশক ধরে পাচার হওয়া টাকা কবে ফেরত আনা সম্ভব হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে পাচারের অর্থ ফেরাতে সরকার কাজ শুরু করেছে। তিনি বলেন, পাচারের অর্থ নিয়ে একটি টাস্কফোর্স আছে, গভর্নর এটা নিয়ে কাজ করছেন। তিনি ওয়াশিংটনে গেছেন, আমরাও যাব। সেখান গেলে আরও আলাপ হবে। এরা আমাদের প্রায়োরিটি। অর্থ ফেরাতে কমিশন গঠনের বিষয়ে সালেহ উদ্দিন বলেন, কমিশন গঠনের প্রয়োজন হলে সেটা আলাপ আলোচনার পরে বলা যাবে। এখন এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, বাজারে স্বস্তি ফেরাতে আমরা চেষ্টা করছি। ইতোমধ্যে ডিম আমদানির পর ডিমের বাজারে স্বস্তি এসেছে। সবজির বাজারেও স্বস্তি আসবে। ধীরে ধীরে সবগুলোতে স্বস্তি আসবে। উল্লেখ্য, পাচারের টাকা ফেরত আনতে গঠিত টাস্কফোর্স গত ২৯ সেপ্টেম্বর পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। এর আগে, ২০২২ সালের ৫ মে এ সংক্রান্ত টাস্কফোর্স গঠন করে সরকার। পরবর্তীতে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এটি পুনর্গঠন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম