ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

পাগলা মসজিদের সিন্দুকে মিলল ১৫ বস্তা টাকা

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২২,  4:33 PM

news image

মসজিদের নাম পাগলা মসজিদ। কিশোরগঞ্জ শহরের রাখুয়াইল এলাকায় নরসুন্দা নদীর মাঝপথে প্রবাহিত নদীর মধ্যবর্তী স্থানে ঐতিহাসিক এ মসজিদ অবস্থিত। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পাগলা মসজিদের আটটি   দানবাক্স (লোহার সিন্দুক)  খুলে  মিলেছে ১৫ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণ-রৌপ্যলঙ্কারসহ বিদেশি মুদ্রা। প্রতি তিন মাস পর পর এ সিন্দুকগুলো খোলার রেওয়াজ থাকলেও   করোনার কারণে  ৪ মাস ৬ দিন পর আজ সিন্দুকগুলো খোলা হয়েছে। এ  টাকা গণনার কাজে রূপালী ব্যাংকের এজিএম ও অন্যান্য কর্মকর্তা, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা, 

এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। দুপুর একটা পর্যন্ত দুই কোটিরও বেশি টাকা গণনা করা হয়েছে। পুরো টাকা-পয়সা ও অন্যান্য সম্পদ গণনা এবং মূল্যমান নির্ণয় করতে বিকাল সাড়ে ৫টা থেকে ৬টা বেজে যেতে পারে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এর আগে সর্বশেষ ৬ নভেম্বর সিন্দুকগুলো খোলা হয়। তখন রেকর্ড ৩ কোটি সাত লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। ধারণা করা হচ্ছে, এবার দানের টাকার পরিমাণ আরও বেড়ে যেতে পারে। জানা গেছে, ওই মসজিদে মানত করলে মনের বাসনা পূর্ণ হয়- এমন ধারণা থেকে প্রতিদিন ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ এখানে দান ও মানত নিয়ে এসে থাকে। আর এ ইতিহাস আড়াইশ’ বছরের বেশি সময়ের। পাগলা মসজিদের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, দানের টাকা মসজিদ কমপ্লেক্সের উন্নয়নসহ জেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, এতিমখানার উন্নয়নের পাশাপাশি দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত দুস্তদের কল্যাণে ব্যয় করা হয়ে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম